জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন তিনি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, ‘মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন শবনম ফারিয়া?’অভিনেত্রী জানান, হানিমুনে তারা মালদ্বীপ যাচ্ছেন। তবে যাত্রার আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন তিনি। শ্রীলঙ্কা থেকে শেয়ার করা একটি ছবিতে হাফপ্যান্ট পরা শবনম ফারিয়ার লুক দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করেন। কেউ কেউ অবশ্য অভিনন্দনও জানিয়েছেন।গতকাল পোস্ট করা ছবিটিতে ৫০ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। সেখানে মন্তব্য করেন ৫ হাজার ৪ শতাধিক নেটিজেন।এ ব্যাপারে শবনম ফারিয়া নিজে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। এই মুহূর্তে শ্রীলঙ্কায় ঘুরতে দেখা যাচ্ছে তারকাকে।গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন শবনম। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।মঙ্গলবার Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না, পুতিনের হুঁশিয়ারি
বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না, পুতিনের হুঁশিয়ারি

বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?
‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?

জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে-বিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি যখন চলমান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমার সোনার বাংলা' গানটি কীভাবে ও কেন বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন