জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।তিনি জানান, ‘শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।’অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘প্রত্যেক বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত নমুনা কপি পাঠানো হবে। সেখানে বিস্তারিত তথ্যের বিবরণ দেওয়া থাকবে। নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও জানান, ‘সব বিষয় উল্লেখ করে প্রতিটি বিভাগে চিঠি দিয়ে জানানো হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত Read more

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হঠাৎ করে বড় পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন Read more

বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প

ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!
যশোরে ওমিক্রনের আতঙ্ক, ভ্যারিয়েন্টে আক্রান্ত নারী!

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ইবনেসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন