জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি ড্রামাটি নির্মাণ করেছে বোজদাগ ফ্লিম।মঙ্গলবার (০৭ অক্টোবর) সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, বোজদাগ ফ্লিম এক বিবৃতিতে জানায়, জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ নামে এ নারী ড্রামা সিরিজটি দেখার সময় তুরস্কের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।আর এই আকর্ষণ থেকে তিনি আরও গবেষণা শুরু করেন। যা তাকে ইসলাম ধর্ম গ্রহণে প্রভাবিত করে।বার্তাসংস্থা আনাদোলুকে এই নও মুসলিম জানান, “করোনা মহামারির সময় আমি তার্কিস টিভি দেখা শুরু করি। কারণ কুরলুস উসমানের গল্প, ইতিহাস এবং ইসলাম নিয়ে তথ্য আমার খুবই ভালো লেগেছিল। ইসলাম নিয়ে এরআগে আমি এত কিছু জানতাম না।”“এসব বিষয় আমাকে কোরান পড়তে উদ্বুদ্ধ করে। উসমান দেখার দুই বছর পর, আমি শাহাদা পাঠ করে মুসলিম হই।”— যোগ করেন মার্টিনেজ।ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তুরস্কের ইস্তাম্বুল সফর করেন। সেখানে তিনি বোজদাগ ফ্লিমের সেট, ড্রামাটির দৃর্শ্যধারণের স্থান এবং কায়ি উপজাতি ক্যাম্প ঘোরেন। যা ড্রামাটিতে দেখানো হয়েছে।তুরস্কে যাওয়াকে নিজের জন্য একটি ‘আবেগঘন সফর’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এ নারী বলেন, “আমি যেন নতুন জীবন পেয়েছি। আমি এ জীবনকে খুবই ভালোবাসি।”তার্কিস এ ড্রামা সিরিজ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে দেশেই এটি ভাষান্তর করে প্রচার করা হয়েছে। এতে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং এটির সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, বিকল্প লাইন থাকায় চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, বিকল্প লাইন থাকায় চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন Read more

সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ আলী প্লাজার মোবাইল মার্কেটে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে জনতা। আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে Read more

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন