অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই আমাদের ভবিষ্যতের মা, ভবিষ্যতের নাগরিক—এই কন্যাশিশুদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।তিনি বলেন, এই কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকুতোভয়ে কাজ করবে, বিশ্বের সামনে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।বুধবার (৮ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এটি অত্যন্ত সময়োপযোগী প্রতিপাদ্য বলে আমি মনে করি। এই দিনে আমি বাংলাদেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।এ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল আমাদের কিশোরী ও নারীরা। তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতার লক্ষ্যে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।সবশেষে বাণীতে ড. ইউনূস ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন, জেনে নিন প্রতিকার
যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন, জেনে নিন প্রতিকার

শরীরের তাপ অতিমাত্রায় বেড়ে গেলে হিটস্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ দীর্ঘসময় ধরে গরম আবহাওয়াতে থাকার ফলে এরকম হয়।মার্কিন অলাভজনক Read more

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর Read more

পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’
পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’

আজ মঙ্গলবার দেশের সব পত্রিকার প্রধান শিরোনাম শুধু নয়, প্রথম পাতার প্রায় সকল খবর গতকাল দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত
দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত

ভারতের রাজধানী দিল্লিতে বেশ কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁশফাঁস অবস্থা জনজীবনের। এরই মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ড্রিগ্রীর কোটা। এমন তাপপ্রবাহের Read more

সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও
সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও

ঢাকার বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন