জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) অথবা বুধবার এ কমিটি প্রকাশ করা হতে পারে।আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।উপাচার্য বলেন, ‘আইন পাস না হওয়ায় এখনই আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জকসুর বিধিমালা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়ার পর ইউজিসি থেকে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আগামী ১৫ দিনের মধ্যেই আইনটি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাবে বলে আশা করছেন প্রশাসন।এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে। রোডম্যাপ অনুযায়ী, আইন পাস হলে ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও Read more

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান
লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান

ইরানের সদস্য প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের সময় ঘোষণা Read more

৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে  ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন