মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে মিশরে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাতে আল-জাজিরা জানিয়েছে, সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। এতে মধ্যস্থতা করছে মিশর ও কাতার।রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার প্রথম দফা আলোচনা শেষ হয়েছে গভীর রাতে, আর মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা।গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। ওই দিনই ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন, যাতে আলোচনার প্রক্রিয়া অগ্রসর হতে পারে। কিন্তু এর পরও হামলা অব্যাহত রয়েছে।ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী এখনো “প্রতিরক্ষামূলক কার্যক্রম” চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, হামাস “খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে” সম্মত হয়েছে। তার প্রশাসনের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, আলোচনার প্রযুক্তিগত দিকগুলো নিয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আশা প্রকাশ করেছেন যে, হামাসের হাতে থাকা ৪৮ ইসরায়েলি বন্দির (যার মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) মুক্তির ঘোষণা এই সপ্তাহেই আসতে পারে।ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস বন্দিদের মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেবে। এছাড়া হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়বে এবং ইসরায়েল সেখানে থেকে সেনা প্রত্যাহার করবে।এদিকে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন, এবং দুই মিলিয়ন মানুষেরও বেশি খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোচের সিদ্ধান্তেই ব্রাজিল দল থেকে বাদ নেইমার!
কোচের সিদ্ধান্তেই ব্রাজিল দল থেকে বাদ নেইমার!

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল জাতীয় দল। এই দুটি ম্যাচের জন্য ২৫ আগস্ট Read more

২০ এপ্রিল: নামাজের সময়সূচি
২০ এপ্রিল: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম মারা গেছেন। Read more

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ এপ্রিল) বিকালে ভূঞাপুর রেলস্টেশনে এ Read more

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো দল বা ব্যক্তিকে নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকেই গুরুত্ব Read more

আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন