জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বড় ব্যবধানে জয় পান।এই ক্যাটাগরিতে মোট ৪২টি ভোটের মধ্যে পাইলট পেয়েছেন ৩৫টি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি পেয়েছেন ৭ ভোট। এনিয়ে দ্বিতীয়বারের মতো বিসিবি নির্বাচনে অংশ নিয়েছেন পাইলট। এর আগে ২০২১ সালের বিসিবি নির্বাচনেও পরিচালক পদে তিনি প্রার্থী হয়েছিলেন। তবে সেবার তিনি রাজশাহী বিভাগ থেকে নির্বাচন করে জিততে পারেননি।এবার সাবেক অধিনায়ক হিসেবে নির্বাচনে প্রার্থিতা করেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। পরাজিত প্রার্থী দেবব্রত প্রার্থিতা করেন নিজের শিক্ষালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৬ জন। ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হন নির্বাচনের আগের দিন জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ালে। এছাড়া বাকিরা হলেন, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, চট্টগ্রাম থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত
আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের Read more

‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র Read more

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোজাফফর Read more

আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে Read more

তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন