উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা লাভের সুযোগ তৈরি হয়। উমরা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা মক্কায় যান। দীর্ঘ পথ সফর করেন। দীর্ঘ পথের এই যাত্রা শুধু কোনো ভ্রমণ নয়, বরং তা জীবন পরিবর্তন আনার একটি উপলক্ষ। পবিত্র এই সফরে যাওয়ার আগে আত্মিক এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা জরুরি।  কয়েকটি বিষয় তুলে ধরা হলো-নিয়ত শুদ্ধ করা: উমরার মতো ইবাদতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো- নিয়ত পরিশুদ্ধ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদেরকে তো আদেশই করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার প্রতি একনিষ্ঠ হয়ে।’ -সূরা আল-বায়্যিনাহ: ৫মহান এই ইবাদতের আগে নিজের মনকে পুরোপুরি প্রস্তুত করুন। একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং তার ক্ষমা লাভের জন্য উমরা করুন। খ্যাতি কিংবা নিজেকে প্রকাশের জন্য উমরা নয়। এ বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করা দরকার।ক্ষমা প্রার্থনা: উমরার মাধ্যমে একজন মুসলিমের আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের মহাসুযোগ তৈরি হয়। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি হজ বা উমরা করল এবং কোনোরূপ অশ্লীল কথা বা গুনাহর কাজে লিপ্ত হয়নি, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।’ -সহিহ বোখারি: ১৫২১সুতরাং উমরা করার আগে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যেন হাদিসে বর্ণিত আল্লাহতায়ালার সেই ক্ষমা লাভ করতে পারেন এবং জীবনকে নতুন করে শুরু করতে পারেন।ইসলামি স্কলাররা বলেন, এ জন্য প্রতিটি আমলের আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন জরুরি। উমরার প্রতিটি আমল যেমন- ইহরাম পরা, পবিত্র কাবার তাওয়াফ, সাফা-মারওয়ার সাঈ- সবকিছুর গভীর অর্থ রয়েছে। যেমন- সাঈ করার সময় মনে রাখুন, আপনি হজরত হাজেরা (আ.)-এর পদাঙ্ক অনুসরণ করছেন, যিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা করেছিলেন। প্রতিটি আমল যেন কেবল শারীরিক কার্যকলাপ না হয়, বরং হৃদয়ের ইবাদত হয়।মক্কা ও মদিনার পবিত্রতা উপলব্ধি করা: মক্কা ও মদিনা শুধু দুটি শহর নয়, বরং ইসলামের কেন্দ্র। কাবায় অবস্থিত কাবা আল্লাহর ঘর এবং মদিনায় মসজিদে নববি ও নবী কারিম (সা.)-এর রওজা মোবারক অবস্থিত। এই শহরগুলোতে অবস্থানকালে বিনয়ের সঙ্গে সময় কাটানো উচিত। প্রতিটি মুহূর্তকে ইবাদতের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।সফরের ক্লান্তিতে ধৈর্য ধরা: উমরার জন্য অনেকেই দূর দেশ থেকে সফর করেন। দীর্ঘ পথের সফরের কারণে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। পুরো সফরে বিমানবন্দরে অপেক্ষা, ভিড়, তীব্র গরম ইত্যাদির কারণে ক্লান্তি তৈরি হতে পারে। এই সময় ধৈর্য ধারণ করা এক ধরনের ইবাদত। মনে রাখতে হবে, এই কষ্টগুলোও গুনাহ মোচনের একটি উপায় হিসেবে বিবেচিত হতে পারে।আরেকটি কথা, উমরার সফর আপনার প্রত্যাশামতো না-ও হতে পারে। কিছু অসুবিধা হতে পারে। কিন্তু প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ। ভরসা রাখুন, এই সফরের প্রতিটি ধাপ আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। অর্থাৎ আল্লাহতায়ালার পরিকল্পনার ওপর আস্থা রাখুন, এই আস্থা আপনাকে সাফল্য দেবে- ইনশাআল্লাহ।সব সময় দোয়া ও আল্লাহকে স্মরণ করা: উমরা করার সময় আল্লাহর দরবারে দোয়া করা গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত মূল্যবান একটি সময়। কাবা ঘরের সামনে, সাঈ করার সময় কিংবা মসজিদে হারামে নামাজে দাঁড়িয়ে, হৃদয় থেকে দোয়া করুন। নিজ, পরিবার, উম্মাহ ও গোটা মানবজাতির জন্য দোয়া করুন।আল্লাহর রহমত সীমাহীন: আপনার অতীত যতই পাপ-পঙ্কিলতায় পূর্ণ থাক না কেন, আল্লাহর দরজায় ফিরে আসা কখনোই দেরি হয়ে যায় না। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক অতি ক্ষমাশীল, দয়াময়। তিনি যদি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইতেন, তবে তাদেরকে অচিরেই শাস্তি দিতেন, কিন্তু তাদের জন্য রয়েছে এক স্থিরীকৃত সময়, যা থেকে নিষ্কৃতি লাভের জন্য তারা কোন আশ্রয়স্থল পাবে না।’ -সূরা কাহাফ: ৫৮বিনয়ের সঙ্গে সফর করা: উমরা যাওয়ার সুযোগ পাওয়া অনেক বড় নেয়ামত। মুসলমানেরা উমরায় গিয়ে নবী কারিম (সা.)-এর রওজা জিয়ারত করেন। নবী কারিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, সে যেন আমার জীবিত অবস্থায় আমাকে সাক্ষাৎ করল।’ -সহিহ বোখারিমক্কা ও মদিনায় প্রবেশ করার সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন যে, তিনি আপনাকে এমন মহান সফরের সুযোগ দান করেছেন।পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়া: উমরা শুধু একটি সফর নয়, এটি আত্মিক পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। নবী কারিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি হজ বা উমরা পালন করে এবং কোনো গুনাহে লিপ্ত হয় না, সে নিষ্পাপ অবস্থায় ফিরে আসে।’ -সহিহ বোখারিচেষ্টা করুন এই সফর যেন আপনাকে বদলে দেয় এবং আল্লাহর পথে পরিচালিত করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা Read more

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ
প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল Read more

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি
রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

রাজধানীর বনানীতে এক পথশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন