বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে এ চুক্তি সই হয়। এটি দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে সই করেন দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।১৯৭৬ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশের কর্মীদের অনানুষ্ঠানিক নিয়োগ শুরু হলেও এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই বিষয়ে দুটি চুক্তি হয়েছিল।নতুন এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ এবং আধাদক্ষ কর্মী পাঠানো সহজ হবে। একই সঙ্গে, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে।চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি পক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। এর মধ্যে ছিল: কর্মসংস্থানের চুক্তিগুলো যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তার উপর থাকে এবং যারা দেশে ফিরে যেতে চান, তারা যেন দ্রুত এক্সিট ভিসা পান।সৌদি মন্ত্রী এসব বিষয়ের তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে, বাংলাদেশকেও অভিবাসন প্রক্রিয়া আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে কার্যকর উদ্যোগ নিতে বলেন।চুক্তি স্বাক্ষর ও বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা

কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার Read more

দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু
দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২৬ সালের Read more

ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়
ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়

ঈদুল আযহা উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া মানুষে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন