ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক আইনজীবী। সোমবার (০৬ অক্টোবর) সকালে আদালতে এ ঘটনা ঘটে। তবে জুতাটি গাভাইয়ের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করেন।চাঞ্চল্যকর এ ঘটনার সময় সম্পূর্ণ শান্ত ছিলেন প্রধান বিচারপতি গাভাই। তিনি জানান, ‘আমি এমন ঘটনায় প্রভাবিত হওয়ার মানুষ নই। শুনানি চলুক। এরপর কোনো বিরতি ছাড়াই তিনি শুনানি চালিয়ে যান।’প্রত্যক্ষদর্শীরা বলেন, দিনের প্রথম মামলার শুনানি শুরু হতেই এক প্রবীণ ব্যক্তি হঠাৎ চিৎকার করে বলতে থাকেন, ‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না!’ এরপর তিনি জুতা ছুড়ে মারেন প্রধান বিচারপতির দিকে। দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আদালতের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে নিয়ে যান।জানা যায়, আটক ব্যক্তির কাছে সুপ্রিম কোর্টের ‘প্রক্সিমিটি কার্ড’ ছিল, যা সাধারণত আইনজীবী ও আদালতের কর্মীদের দেওয়া হয়। ওই কার্ডে নাম লেখা ছিল ‘কিশোর রাকেশ’। কেন তিনি প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এমন কাজ করলেন, তা এখনো স্পষ্ট নয়। নিরাপত্তা সংস্থা তার উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ করছে।ঘটনার সময় আদালতে উপস্থিত থাকা এক আইনজীবী জানান, প্রধান বিচারপতি পুরো সময়ই স্বাভাবিক ছিলেন এবং কোনো উত্তেজনা প্রকাশ করেননি।এদিকে, আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা উচিত। তিনি বলেন, ওই আইনজীবীর নাম প্রকাশ করতে হবে ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এটি ভারতের সুপ্রিম কোর্টের ওপর প্রকাশ্য বর্ণবাদী আক্রমণ বলে মনে হচ্ছে। আদালতের মর্যাদা রক্ষার্থে বিচারকদের একযোগে নিন্দা জানানো উচিত।সম্প্রতি প্রধান বিচারপতি গাভাই এক মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। খাজুরাহোর ভগবান বিষ্ণুর ভগ্নমূর্তি পুনর্নির্মাণে আদালতের হস্তক্ষেপ চেয়ে করা এক জনস্বার্থ মামলার শুনানিতে তিনি মন্তব্য করেন, যান, দেবতার কাছেই বলুন তিনি যেন ব্যবস্থা নেন।এ মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে অনেকেই তার বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তোলেন। পরে প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, অনেকে আমাকে জানিয়েছেন, আমার মন্তব্য সামাজিক মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।এ প্রসঙ্গে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সামাজিক মাধ্যমে বিষয়গুলো প্রায়ই অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়ে। আগে আমরা জানতাম নিউটনের সূত্র- প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া হয়; এখন দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি ক্রিয়ার সমান বা অপ্রতুল নয়, বরং অতিরিক্ত প্রতিক্রিয়া হয়।এসময় জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল জানান, আমরা প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হই। সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক ‘বেপরোয়া ঘোড়া’। এটিকে বাগে আনার কোনো উপায় নেই।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ Read more

ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ
ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ

দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে রাস্তার মাটি কুড়ে রাখা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী তিন মাস আগে Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত Read more

মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে Read more

ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব

গাজায় নৃশংসতার সঙ্গে সঙ্গে ইরানে ইসরায়েলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।শুক্রবার (১৩ জুন) এপির এক প্রতিবেদনে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন