জনপ্রশাসনের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে থাকা কর্মকর্তাদের পদবি বদলসহ প্রশাসনিক সংস্কারে ১০ দফা সুপারিশ দ্রুত বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে সরকার।জানা গেছে, গত জুলাই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়। ওই নির্দেশনার আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।  জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গঠিত হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)। এই নতুন কাঠামোর অধীনে উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত সব পদ অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এসইএস-এ।সূত্র বলছে, এরই মধ্যে সুপারিশগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এবং এবষিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ডিসির পদবি পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদবি পরিবর্তন করে ‘উপজেলা কমিশনার’ করার পদক্ষেপ নিতে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিকে (নিকার) নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন কাঠামোতে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য প্রতিবছর পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে যেকোনো ক্যাডারের কর্মকর্তা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।যাঁরা পরপর দুইবার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন, তাঁরা আর (এসইএস)–এ ঢোকার সুযোগ পাবেন না। আর একবার (এসইএস)–এ ঢুকলে আর আগের ক্যাডারে ফেরত যাওয়া যাবে না।যদিও জেলা কমিশনার পদটি (এসইএস)–এর অধীনে রাখা হয়েছে, তবুও এই পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরই পদায়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে এসব ক্ষেত্রে তাঁরা (এসইএস)-এর সমমান পাবেন না।বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে থাকা কর্মকর্তাদের সবাই এসইএস গঠনের পর স্বয়ংক্রিয়ভাবে এতে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্যসচিব ও মন্ত্রিপরিষদসচিবও স্বয়ংক্রিয়ভাবে এসইএসের সদস্য হবেন। আর একজন মন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি অতিরিক্ত সচিবদের মধ্য থেকে বাছাই করে সচিব এবং সচিবদের মধ্য থেকে মুখ্য সচিব পদে পদোন্নতির জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে।উল্লেখ্য, বর্তমানে উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোকে সরকারের পদ বলা হয়। প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পান। যদিও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব থেকে সচিব পর্যন্ত শতভাগ পদে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন। আর প্রশাসন ক্যাডার বাদে অন্য সব ক্যাডারের কর্মকর্তারা পরীক্ষা নিয়ে উপসচিবের শতভাগ পদে পদোন্নতির দাবি জানিয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ
দেবী দুর্গাকে বরণ শেষে মহাসপ্তমী আজ

মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক
ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

ময়মনসিংহের গৌরীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভনে ফেলে বিয়ে করার ঘটনায় অভিযুক্ত হয়েছেন বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। এ ঘটনাকে কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন