বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। জানা যায়, নৌ গোয়েন্দা তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করাইবাড়িয়া বাজারে লেফটেনেল আসিফ আরাফাতের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার সাথে থাকা মটরসাইকেল ও হেলমেটে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ Read more

৪ আগস্ট: নামাজের সময়সূচি
৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম Read more

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন