ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেলআবিবে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।আরব ও ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রবিবার (৫ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময়ে জায়নিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি।আইডিএফ জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে, যখন গাজায় হামাসবিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরাইলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত ৪১টি ড্রোন ইসরাইলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।উল্লেখ্য, ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইয়েমেন বারবার ইসরাইলবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে Read more

মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব
মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব

প্রথমবারের মতো মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৩ জুলাই) দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে এ Read more

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন