জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর পুরান ঢাকার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত হাসিবুর রহমান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন জানান, ‘ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার থেকে যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। পরে সেখানে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’তার মৃত্যুতে শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘ভাই, মাফ করে দিস সন্ধায় রাগ করে ফোন কেটে দিসোস দেখা করি নাই বলে। আমাদের হাসিবুর রহমান আর নেই’শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। আমিন।’হাসিবুর রহমানের জানাজা আজ (শুক্রবার) রাত ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।ফাহিম হাসনাত/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন। যাত্রাবাড়ী Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে Read more

৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের
৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত Read more

নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন