চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপি নেতাদের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতকর্মীরা যুবদল নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের অন্তত ১০ জন আহত হন।অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করা হয় এবং ইলিয়াস হোসেন ফেসবুকে দুঃখ প্রকাশ করেন। কিন্তু শুক্রবার সকালে মসজিদ কমিটির বৈঠকের আগেই বিএনপি নেতারা তার ওপর হামলা চালায়। এতে প্রতিরোধ করতে গেলে তাদেরও ১০-১২ জন আহত হন।এ বিষয়ে মাওলানা ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি থেকে ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছিল। পরে তা ডিলিট করে দুঃখ প্রকাশ করি। কিন্তু এরপরও বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা
ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা

ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। ফিট হওয়ার জন্য দুটো বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হয়, Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে
নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে

জয়পুরহাটে সরকারি গাড়ি কাণ্ডে এবার ধরা পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের ব্যবহৃত গাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী Read more

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো
অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডে ‘ইঞ্জিনিয়ার প্রোডাকশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন