পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে নানা জটিলতা ও বিভ্রান্তি প্রায়শই দেখা যায়। অনেকে ট্রাভেল এজেন্টদের উপর নির্ভর করতেন, আবার কেউ কেউ টুরিস্ট ভিসা ব্যবহার করেও ওমরাহ সম্পন্ন করার চেষ্টা করতেন।সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।এবার ওমরাহ অপারেটররা জানিয়েছেন, সৌদি আরব ভ্রমণ ও ওমরাহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। ভিসা, হোটেল, পরিবহনসহ সবকিছু এখন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এতে ভ্রমণ হবে স্বচ্ছ ও সংগঠিত। তবে নিয়ম ভাঙলে শাস্তিও হবে কঠোর।সফরে যাওয়ার আগে প্রতিটি হাজির জানা উচিত ১০টি নতুন নিয়ম:১) ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক: ভিসার সঙ্গে হোটেল বুক করতে হবে। মাসার নামক আ্যপে সিস্টেম বা নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল থেকে বুকিং করতে হবে। যারা আত্মীয়ের বাসায় থাকবেন, তাদের ঠিকানার তথ্যও ভিসায় যুক্ত করতে হবে।২) আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি দিতে হবে: আত্মীয়ের বাসায় থাকলে স্বাগতিকের ইউনিফায়েড সৌদি আইডি ভিসার সঙ্গে নিবন্ধন করতে হবে। সফরের সময়সূচি বদলালে বা পিছিয়ে গেলে সেটিও হালনাগাদ করতে হবে।৩) টুরিস্ট ভিসায় ওমরাহ নয়: এখন থেকে টুরিস্ট ভিসায় ওমরাহ করা যাবে না। এভাবে গেলে মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।৪) ওমরাহ ভিসা বাধ্যতামূলক: সব হাজিকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুক করলেই কেবল অনুমতি মিলবে।৫) সফরসূচি কঠোরভাবে মানতে হবে: ভিসার সময় সফরের পূর্ণাঙ্গ সূচি আপলোড করতে হবে। একবার ঠিক হয়ে গেলে তা পরিবর্তন বা পিছানো যাবে না। সময়ের অতিরিক্ত অবস্থান করলে জরিমানা গুণতে হবে।৬) কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারী বা সেখানকার বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ভিসা পেতে পারেন। তবে শর্ত হলো তাদের আগে ওই দেশগুলো অন্তত একবার ভ্রমণ করতে হবে।৭) এয়ারপোর্টে বুকিং যাচাই: সৌদিতে নামার পর বিমানবন্দরে কর্মকর্তারা হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবেন। কোনো তথ্য না থাকলে হাজীদের যাত্রা বন্ধ হয়ে যেতে পারে কিংবা এজেন্টকে জরিমানা দিতে হবে।৮) অনুমোদিত পরিবহন ব্যবহার বাধ্যতামূলক: শুধু নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। বিমানবন্দর থেকে যেকোন গাড়ি নিয়ে যাওয়া যাবে না।৯) হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা: হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলাচল করে না। তাই রাতের পর নামলে বিকল্প অনুমোদিত পরিবহন আগেই বুক করতে হবে।১০) নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানাঅননুমোদিত ট্যাক্সি ব্যবহার, নির্ধারিত সময়ের বেশি থাকা এমন যেকোন নিয়ম ভাঙলে হাজিদের সঙ্গে এজেন্টদেরও জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ শুরু হবে ৭৫০ সৌদি রিয়াল থেকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা
ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সার্বভৌম যেকোনো দেশের স্বাধীনভাবে Read more

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ১ মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন
বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন Read more

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন