টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঘাটাইল উপজেলার সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মধ্যে মাত্র ১ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই ভাঙা অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন তিন উপজেলার লাখো পথচারী ও যানবাহনের যাত্রী।সরেজমিনে দেখা যায়,  ভূঞাপুর পৌরশহরের কালিভিটা থেকে শুরু করে শুরু করে পাচটিকড়ি হাট পর্যন্ত পুরো ১ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ, গর্ত আর জলাবদ্ধতা। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও জমে থাকা পানির নিচে গর্ত ঢেকে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাপ্তাহিক হাটের দিনে এই ভোগান্তি চরমে পৌঁছায়। ব্যবসায়ীদের পণ্য পরিবহনে বাধ্য হয়ে ৫ কিলোমিটার ঘুরপথে যেতে হয়, ফলে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যায়। এছাড়া চালকরা এই সড়কে যেতে অনিচ্ছুক হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের।স্থানীয়রা জানান, প্রতিদিন ঘাটাইল, গোপালপুরের লাখো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। ওষুধ পরিবহন, পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য দিনরাত চলে ভারী যানবাহন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ট্রাকচালক আবজাল হোসেন বলেন, রাস্তার অবস্থা ভালো না। এমন রাস্তায় মাল নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার শঙ্কা সব সময় থাকে। গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। স্বাভাবিক গতিতে চালানো যায় না বলে তেলের খরচও বেড়ে যায়। ভাঙা রাস্তায় গাড়ির চাকা থেকে শুরু করে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।রনি সরকার নামের এক পোল্ট্রি খামারি বলেন, প্রতিদিন এই সড়ক দিয়েই খামারের মুরগি ও ডিম বাজারজাত করতে হয়। রাস্তার বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গাড়ি উল্টে গিয়ে ডিম ভেঙে লোকসান হয়। এমনিতেই খামারিদের অবস্থা ভালো না। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানাই।ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেন বলেন, এটি দুই উপজেলার সংযোগ সড়ক। ঘাটাইল উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটি সংস্কার করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারের উখিয়ায় ১৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় সৈয়দুল হক নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার Read more

সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত Read more

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার (১৩ আগস্ট) বেলা Read more

দ্য টেলিগ্রাফ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা
দ্য টেলিগ্রাফ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। অভিযোগে বলা হয়েছে, Read more

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন