বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই শিক্ষকের শিশু ছেলে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।ফেসবুকের It’s Abraham নামে আইডি থেকে শিশুটি লিখেছে, ‘বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?’আরও লেখা হয়েছে, ‘আমরা কি খাবো, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।’স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।জানা গেছে, নাদিম দীর্ঘদিন ধরে বাড়িতে আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে ফেলে গোপনে ছাত্রীটিকে নিয়ে উধাও হয়ে যান তিনি।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের Read more

ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ
ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ

দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এই প্রথম বস্তাতে আদা চাষাবাদ করছেন কৃষকরা। এই উপজেলায় কৃষিতে বৈচিত্র আনার প্রয়াসে দিন Read more

বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই Read more

চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, ১১ প্রদেশে বন্যা সতর্কতা
চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, ১১ প্রদেশে বন্যা সতর্কতা

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে অস্বাভাবিক ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন নিখোঁজ Read more

সুদানে গণহত্যা বন্ধে জবিতে মানববন্ধন
সুদানে গণহত্যা বন্ধে জবিতে মানববন্ধন

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা
১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা

২০১৪ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। তখন তিনি বাঁশখালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন