কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল দুপুর ১২টা ৩০ মিনিটের সময় অভিযান শুরু করে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উপরোক্ত ডাকাতগুলোকে গ্রেফতার করা হয়।আটককৃত ডাকাতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড অচিতার বিল এলাকার শহরমুল্লকের ছেলে ওমর ফারুক (২৮), একই এলাকার মোহাম্মদ ফয়েজের ছেলে মোহাম্মদ জিশান (১৯), একই এলাকার জাকের আহমদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ বার্মাইয়া জসিম (২৬), ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুসলিম নগর এলাকার ছেলে মোহাম্মদ মোবারক (২৫) এবং চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিনামারা এলাকার আবদুল মজিদের ছেলে আবুল কালাম।আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা উদ্ধার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চকরিয়া থানার পুলিশের অভিযানে উপরোক্ত ডাকাতগুলোকে আটক করা হয়। তারা ২৮ সেপ্টেম্বর লামা-আলীকদম-ফাঁশিয়াখালী সড়ক ডাকাতির সাথে জড়িত ছিল। আটককৃত ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হবে।উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাত ৭টা ১০ মিনিটের সময় চকরিয়া থানাধীন ফাঁশিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলিয়ে বাধা সৃষ্টি করে। বান্দরবনে লামা থানা এলাকার দিক হতে চকরিয়া থানা এলাকার দিকে আগত কয়েকটি গাড়ীকে আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। যা চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 রুজু করা হয়। উক্ত ডাকাতির মামলার আসামিদেরকে গ্রেফতার করার জন্য চকরিয়া থানা পুলিশ গ্রেফতার অভিযান পরিচালনা করে উপরোক্ত ডাকাতদেরকে আটক করতে সক্ষম হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই Read more

সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ
সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ
বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ

আশা করি রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না Read more

এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা
এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে, বিদেশি চালকদের জন্য যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে সৌদিতে Read more

যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

যশোরে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক Read more

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন