গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন সনাতন ধর্মাবলম্বী প্রবীণ রয়েছেন। এর মধ্যে ৯ জন নারী ও ৩ জন পুরুষ। তাদের সব থেকেও সব হারানোর বেদনা রয়েছে। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমকেই নতুন সংসার মেনে নিয়েছেন। তাই এখানকার মতো করেই পুজো উপভোগ করতেই তাঁরা অভ্যস্ত। তবুও বাড়ি ফেরার ‘স্বপ্ন’ দেখেন, কিন্তু বাস্তবে স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়।সরেজমিনে তাদের সঙ্গে কথা হয়। তারা সোনালি অতীতের নানা স্মৃতি প্রকাশ করেছেন, হেসেছেন, কেঁদেছেন। চোখ থেকে পড়া অশ্রু মুছে নেন আঁচল দিয়ে। সেই সুখস্মৃতিতে ডুব দিয়ে কাটিয়ে দিতে চান পুজোর কয়েকটা দিন। বাবার বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো। তখন কত ব্যস্ততা। বাড়িঘর ঝাড়পোঁছ, অতিথিদের আসা-যাওয়া, পূজার সাজগোজ, বান্ধবীদের সঙ্গে প্যান্ডেলে ঘোরা, মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, প্রসাদ খাওয়া—সেই স্মৃতিগুলো বর্ণনা করেন।তারা বলেন, বৃদ্ধাশ্রমে থেকেই উপভোগ করবেন শারদ উৎসব। প্রতি বছরই পূজা দেখতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের গাড়িতে শারীরিক সক্ষম ব্যক্তিরা যান পুজো দেখতে। তবে পরিবারের সঙ্গে পূজা করতে না পারার আক্ষেপটা রয়ে যায়।অনিমা চৌধুরী নামে এক প্রবীণ বলেন, ‘বাড়িতে দুর্গা পূজা হতো, কত আনন্দ। মোসলমানরাও আসতো। সবাই দেখতো, খানা খেতো। কত আনন্দ ছিল সেই দিনগুলো, আর ফিরে আসবে না। ছোটবেলার আনন্দ মনে করে অনুতাপ করে লাভ নেই। প্রতিমা দেখতে গেছি, প্রসাদ খেয়েছি। কত সাজগোজ, মনে হলেই খারাপ লাগে। আগে কি দিনগুলো ছিল অথচ এখন এখানে এতিমের মতো পড়ে রয়েছি। মন খারাপ হয় কিন্তু কাউকে বলতে পারি না।’হরিসাধন দে বলেন, ‘পূজার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, পূজায় চান্দা দেওয়া, তোলা, হৈ-হুল্লোড় এসব খুব মনে পড়ে। সেই আনন্দ কি এখন পাওয়া সম্ভব? এখন সেগুলো শুধুই স্মৃতি।’সচেতন মহল বলছেন, একজন মা হয়তো সারাজীবন সন্তানদের লালন-পালন করে বড় করেছেন, কিন্তু বয়সের ভারে যখন তিনি অসহায় হয়ে পড়লেন, তখন তার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। বাবাদের গল্পও আলাদা নয়, যারা একসময় পরিবারের স্তম্ভ ছিলেন, আজ তারা যেন সেই পরিবারের বোঝা হয়ে গেছেন। যখন তাদের নিরুপদ্রব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের আশা, তখন তাদের স্থান বৃদ্ধাশ্রমে। কোন মা-বাবার স্থান বৃদ্ধাশ্রমে না হোক, অন্তত উৎসবের দিনগুলোতে পরিবারের সঙ্গে কাটুক তাদের।গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সহকারী হোস্টেল সুপার মীম আক্তার সুমা বলেন, ‘প্রতিটি বৃদ্ধাশ্রমে অসংখ্য গল্প লুকিয়ে থাকে। কেউ কেউ স্বেচ্ছায় এখানে এসেছেন, কিন্তু বেশিরভাগই পরিস্থিতির শিকার হয়ে এসেছেন। অনেকেই সন্তানদের অবহেলার শিকার। আমাদের এখানে পূজায় নতুন পোশাক দেওয়া হয়। দশমীর দিনে গাড়িতে বিভিন্ন মণ্ডপে নিয়ে যাওয়া হয় পূজা দেখাতে। ভালো খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা Read more

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ Read more

নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো
নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি Read more

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা
মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি Read more

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার Read more

নাটোরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
নাটোরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন