বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, প্রথমবারের মত প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক। প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অব কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগির আমরা ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটা মোবাইল অ্যাপ চালু করবো। আপনাকে আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওখানে একটা ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে যেখানে আপনার প্রতিটি স্টেপে আপনার ইন্সট্রাকশন পাবেন। কি করতে হবে এ বিষয়ে আপনি জানতে পারবেন।তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপসে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড আপনার পাসপোর্ট ডিটেইলস লাগবে এবং প্রবাসে আপনার ঠিকানাটা দিতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনার ফেস আইডেন্টিফিকেশন করতে হবে, লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতে যে ডাক যেটা ফেরত পাঠানোর জন্য যে খাম সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেবে।ভোট প্রদান করার কথা উল্লেখ করে সিইসি বলেন, আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে। আমরা আশা করবো আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগটা কাজে লাগাবেন।তিনি আরও বলেন, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টাল বিডি অ্যাপে পাবেন ইন্স্ট্রাকশনাল ভিডিওতে আমাদের অ্যাম্বাসি বা দূতাবাসগুলোতে পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের সরকারি গণমাধ্যমের মাধ্যমেও আপনারা এই তথ্যগুলো পাবেন।সিইসি আরও বলেন, একটা শিশু যখন যেমন প্রথম পদক্ষেপ নেয় এটা আমাদের প্রবাসী ভোটের জন্য এটা একটা প্রথম পদক্ষেপ, এটা একটা ঐতিহাসিক সূচনা। এই ঐতিহাসিক অভিযাত্রায় আমরা প্রবাসী ভাইদের সঙ্গে পেতে চাই এবং আমরা চাইবো আপনাদের সক্রিয় অংশগ্রহণে এটা আরও কার্যকরভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো এবং আমরা বর্তমান মোবাইল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আপনাদের ভোটদানের ব্যবস্থাকে আমরা অনেক সহজলভ্য এবং সহজতর করার উদ্যোগ নিয়েছি। এই প্রথমবারের মত নির্বাচন কমিশন এই এই লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে। এই ঐতিহাসিক পদক্ষেপে আমরা একসঙ্গে শামিল হই এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখি। আসুন আমরা একসঙ্গে নিশ্চিত করি বিশ্বের যেখানেই থাকি না কেন সব বাংলাদেশের কণ্ঠস্বর যাতে শোনা যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। Read more

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন
ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস
দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন