গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে ভারতে পালানোর চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। পরে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল
যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

যুক্তরাজ্যে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম Read more

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় Read more

দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া
দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের Read more

‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’
‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রধান শিরোনাম করেছে বেশিরভাগ সংবাদপত্র। এছাড়াও অর্থনীতি এবং আর্ন্তজাতিক নানা খবরও Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‌‘আওয়ামী লীগের বিষয়ে Read more

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ।পুলিশ জানায়, বুধবার (০২ জুলাই) রাতে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন