হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি কোনোভাবেই তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। মৃত একজন ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দায়িত্বহীনতা ও অনৈতিকতার শামিল।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।বাংলাদেশ কারা কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, সকল বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল এবং সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।প্রসঙ্গত, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় তার হাতে হাতকড়া পড়ানো।ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা।জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ এক বছর কারাভোগের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে একই বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর থেকে তাকে একাধিকবার আদালত ও হাসপাতালে নিতে হয়েছে। এ সময় তাকে হাতকড়া পরানো হয়।তার বিরুদ্ধে ঢাকায় চারটি এবং নরসিংদীতে একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শেষ পর্যন্ত ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এরপর মডেলিং শুরু করেছিলেন Read more

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা Read more

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের সব Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ৪৬৬
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ৪৬৬

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ Read more

আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!
আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!

চট্টগ্রামের আনোয়ারা থানার হাজতে বসে মোবাইল ব্যবহার করছেন ‘জালাল উদ্দিন শাহ’ ওরফে ইয়াবা জালাল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের

ইরানের দুটি গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরানের তেল মন্ত্রণালয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন