গভীর বঙ্গোপসাগরে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশী জেলেরা। আবারও সাগরে মাছ শিকাররত অবস্থায় দুটি ট্রলারসহ বাংলাদেশী ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে উক্ত বাহিনীর সদস্যরা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার আওতাধীন সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগর থেকে মাছ শিকাররত অবস্থায় দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।এদিকে একই দিন বিকালের দিকে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরাকান আর্মি সদস্যরা তাদের পরিচালিত গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামক একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশী ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করার একটি বিবৃতি প্রকাশ করেন।বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, তাদের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশী জেলারা মাছ শিকার করেছিল। উক্ত অপরাধে এই ১৪ জেলেকে তারা আটক করতে বাধ্য হয়েছে।এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, দুটি ট্রলার আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি। কিন্তু এখনো বিস্তারিত জানতে পারছি না আসলে কোন দুটি ট্রলার আটক করেছে।খোঁজ-খবর নিয়ে বিষয়টি বিস্তারিত জানাতে পারবে বলেও জানান তিনি।পৌরসভা কায়ুকখালী ঘাটের ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ী মো. রফিক বলেন, মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এর আগেও বাংলাদেশী ট্রলারসহ অনেক জেলেকে আটক করে নিয়ে গেছে। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরও তারা এখনো ফিরে আসতে পারেনি। বলতে গেলে সাগরে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে আরাকান আর্মির সদস্যরা।এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, আমিও বিভিন্ন গণমাধ্যম কর্মী ও ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।পাশাপাশি স্থানীয় জেলেদেরকে সচেতন হয়ে নিজ দেশের জলসীমা অতিক্রম না করার জন্য আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক Read more

কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার  ( ২৪ অক্টোবর ) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের Read more

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ
সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ

সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা Read more

কাজীপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘লাম্পি স্কিন ডিজিজ’
কাজীপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘লাম্পি স্কিন ডিজিজ’

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় Read more

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা
পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

ইসরায়েলের হামলায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় দুই শতাধিক সাংবাদিক মারা গেছেন। চারজন সাংবাদিক বিবিসিকে বর্ণনা দিয়েছেন যে হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন