বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিও-তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই।’অভিযোগগুলোকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর।’গণঅভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, জনগণের অনুরোধের মুখে তিনি দায়িত্বগ্রহণ করেছেন।তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যখন মানুষ আমাকে অন্তর্বর্তী প্রধান হিসেবে ঘোষণা করল। প্রথমে রাজি হইনি, কিন্তু তাদের ত্যাগ দেখে বলেছিলাম, যদি তোমরা এত কিছু ত্যাগ করতে পারো, তবে আমিও মত বদলাই।’সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাতে Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু

অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই–বাছাই ও শুনানি শেষে Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২
যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২

দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল কাশেম (৬০)। হঠাৎ একটি গুলি ঘরের চালের টিন ছিদ্র করে তার বুকের ডানপাশে আঘাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন