৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছে।পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১০০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত। এ Read more

সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেভাজন Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন
বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন

২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন