শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয় এটি।মূলত, দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন যেকোনো অপচেষ্টার বিষয়ে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তারেক রহমান বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।বাংলাদেশ ভ্রমণতিনি বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বো।তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।বাংলাদেশ ভ্রমণহিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব-আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।শুভেচ্ছা বার্তার শেষে দলের পক্ষ থেকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি
অলিম্পিকে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি

দীর্ঘ ১২৮ বছর পর অবশেষে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। বেশ কিছুদিন ২০২৮ সালের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি Read more

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ

চিকিৎসা নিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ৩ মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে Read more

শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন