“দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের উপর একক কর্তৃত্ব আরোপ করেছে” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার ও অনাচারে অতিষ্ঠ হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার দিয়েছে। তবে সেখানেও কোনো সুফল পাইনি। কারণ, আওয়ামী লীগ মুখে এক কথা বলে, আর কাজে তার উল্টোটা করে।বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই সমান তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ একজন নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা দিতে পারে। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে সেই অধিকার নিশ্চিত হবে।ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে তিনি ঘোড়াশালের করতেতৈল গনি মার্কেট, আঁটিয়াগাও ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের সামনে আয়োজিত একটি পথসভায় উপস্থিত হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক
সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক

জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য মতে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে Read more

জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!

চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন