দীর্ঘ ৪ দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ।এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল- ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে ৫ বার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।সব মিলিয়ে আসন্ন রোববারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন