ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়।এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয়। বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি।জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয়, নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব জানান, ‌‘যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে, তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসনব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে’।তিনি বলেন, এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত ১৮৯ জন ইসরাইলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরাইলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইইএ) প্রধান রাফায়েল গ্রোসি সম্পর্কিত দৃশ্যও দেখানো হয়।গোয়েন্দামন্ত্রী দাবি করেন, ‘ইসরাইলের ভেতর থেকেও বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়নিস্ট শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি
শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি

ভারতের ওপর চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করে নেবো বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত যুক্তরাষ্ট্রের Read more

গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন