চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় দোকান কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এ মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক তিন মন্ত্রী, আট সংসদ সদস্যসহ মোট ২৩১ জন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। এটি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট চট্টগ্রামের প্রথম হত্যা মামলা, যার চার্জশিট আদালতে গৃহীত হলো।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সময়ের কন্ঠস্বর-কে জানান, চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ আগস্ট শহীদুল ইসলাম শহীদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালত ২৩১ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন।মামলার বাদী শফিকুল ইসলামের আইনজীবী শুনানিতে দাবি করেন, অভিযোগপত্রে এমন কয়েকজনকে আসামি করা হয়েছে যাদের নাম তিনি এজাহারে উল্লেখ করেননি। তবে বাদীর নারাজি আবেদন খারিজ করে আদালত সরাসরি অভিযোগপত্র গ্রহণ করেন।শহীদুল ইসলামের ভাই শফিকুল ইসলাম প্রথমে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে মামলা করেছিলেন। পরে তদন্ত শেষে গত জুলাইয়ের শেষ সপ্তাহে তদন্ত কর্মকর্তা মোট ২৩১ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। এর মধ্যে এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।তদন্ত কর্মকর্তা এসআই মো. ফয়সাল বুধবার আদালতে অভিযোগপত্র জমা দেন। এর আগে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, যাদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে কেবল তাদেরই আসামি করা হয়েছে।অভিযোগপত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক দুই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং রেজাউল করিম চৌধুরীও মামলায় আসামি।সংসদ সদস্যদের মধ্যে আসামি হয়েছেন- আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, এবিএম ফজলে করিম চৌধুরী, এম আবদুল লতিফ, এস এম আল মামুন, আবদুচ ছালাম, মহিউদ্দিন বাচ্চু, দিদারুল আলম দিদার ও নোমান আল মাহমুদ।এছাড়া মামলার অভিযোগপত্রে আসামির তালিকায় আছেন- নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু, ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।মামলায় আসামি করা হয়েছে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলরদের মধ্যে এসরারুল হক, কাজী নুরুল আলম মামুন, এম আশরাফুল আলম, সাইফুদ্দিন খালেদ সাইফু, জাবেদ নজরুল ইসলাম, পুলক খাস্তগীর, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. ইলিয়াছ, মোরশেদ আলী, মোবারক আলী, গিয়াস উদ্দিন, জহর লাল হাজারী, আবদুস সবুর লিটন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, জিয়াউল হক সুমন, গোলাম মোহাম্মদ জোবায়ের, নেছার উদ্দিন আহমদ মঞ্জু, নূর মোস্তফা টিনু, আবুল হাসান মো. বেলাল, মোরশেদ আলম, নাজমুল হক ডিউক, জহুরুল আলম জসিম, শৈবাল দাশ সুমন, কফিল উদ্দিন খান ও সলিমুল্লাহ বাচ্চুকে।২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান দোকান কর্মচারী মো. শহীদুল ইসলাম শহীদ (৩৭)। তিনি কদমতলীর একটি জুতার দোকানে চাকরি করতেন। সেদিন বাজার সেরে বাসায় ফেরার পথে বহদ্দার পুকুরপাড় এলাকায় গুলির শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে ময়নাতদন্তে তার শরীর থেকে ১০টি ধাতব পিলেট উদ্ধার করা হয়, যা কোনো শর্টগান বা দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র থেকে নিক্ষিপ্ত বলে সিআইডির ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিপোর্টে শহীদুল ইসলামের হৃৎপিণ্ড, ফুসফুস ও পাকস্থলীতে গুলির আঘাতের প্রমাণ পাওয়া যায়।অভিযোগপত্রে বলা হয়, ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শীর্ষ নেতৃত্বের নির্দেশে লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মহিউদ্দিন ফরহাদ প্রথম গুলি ছোড়ে, পরে আরও কয়েকজন মিলিতভাবে গুলিবর্ষণ করলে শহীদুল ইসলাম প্রাণ হারান।শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় গত বছরের ১৯ আগস্ট তার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় নিহত ও আহতের ঘটনায় এখন পর্যন্ত ১৫১টি মামলা হয়েছে। এর মধ্যে এই প্রথম কোনো মামলায় চার্জশিট আদালত গ্রহণ করল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল নববধূর
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল নববধূর

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নববধূ খাদিজা আক্তার (১৯) নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে Read more

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন যিনি
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন যিনি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. Read more

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উল্লাপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে Read more

পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন