প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে এই খসড়া প্রকাশ করা হয়।প্রকাশিত খসড়া অধ্যাদেশের বিষয়ে অংশীজনদের মতামত আহ্বান করেছে মন্ত্রণালয়। আদেশে বলা হয়, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রেরণ করা হলো। এছাড়াও খসড়া অধ্যাদেশ নিয়ে ds_univl@moedu.gov.bd ই-মেইল অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
