ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুক এবং তার উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া উসকানি দেওয়ার অভিযোগে লেহ নগর প্রশাসনের কাউন্সিলর এবং কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের বিরুদ্ধে মামলা করেছে লেহ পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বিক্ষোভ সংগঠিত করা এবং বিজেপি কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন দেওয়ায় নেতৃত্ব দিয়েছেন সেপাগ।অভিযান চালিয়ে যে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কংগ্রেস নেতা সেপাগ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে বরাবরই সোচ্চার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু আন্দোলনকর্মী এবং ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটির বাসিন্দা সোনাম ওয়াংচুক। এই দাবিতে গত ১৫ দিন আগে অনশন শুরু করেন তিনি।এই ১৫ দিন ধরে তার ভক্ত-অনুসারীরা সবসময়েই তাকে ঘিরে ছিলেন। অভিযোগ উঠেছে, গতকাল দুপুরের দিকে দিকে ভক্ত-অনুসারীদের উদ্দেশে নেপালের সাম্প্রতিক জেন-বিক্ষোভের সাফল্যকে তুলে ধরে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। তার বক্তব্য শেষ হওয়ার পর সমাবেশ থেকে বেশ কয়েক জন উঠে সড়কে উঠে বিক্ষোভ শুরু করেন। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এ সময়েই।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য গত ১৫ দিনে সোনাম ওয়াংচুককে অনেক নেতা অনুরোধ করেছেন, কিন্তু সেসব অনুরোধ উপেক্ষা করেছেন তিনি। তথাকথিত আরব বসন্ত এবং নেপারের সাম্প্রতিক জেন জি আন্দোলনের উদাহারণ দিয়ে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নিজের অনুসারীদের ক্ষেপিয়ে তুলেছেন তিনি।”“সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের পরেই যে লেহ-তে মব সহিংসতা শুরু হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে।”উল্লেখ্য, গত ৩ বছর ধরেই রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন চলছে লাদাখে। জম্মু-কাশ্মির রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বাসিন্দাদের মতে, লাদাখের ভূমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য এই স্বীকৃতি জরুরি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে Read more

হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন