রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কারওয়ান বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপারকে আটক করেছে পুলিশ।রাইনের সঙ্গে মোটরসাইকেলে থাকা সজীব নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন রাইন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে রাইন মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। পরে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। রাজধানীতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন Read more

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব Read more

‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’
‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’

রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মেরুদণ্ডহীন হয়েছে। ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে বলে মন্তব্য করেছে Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৯ Read more

মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের
মিরসরাইয়ে ঝরনায় ডুবে প্রাণ গেল পর্যটকের

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টায় এই ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন