ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও স্বজনরা।নিহত সাগর বালা ওরফে অভি (২১) ওই গ্রামের কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। তার পরিবারে বৃদ্ধ বাবা-মা ও দুই বোন রয়েছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগের মধ্যে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারকে এই খবরটি জানায় নিহত অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।নিহতের পরিবার থেকে আরও জানা গেছে, গত আড়াই বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ধারদেনা করে ভূমধ্যসাগর পথে লিবিয়া হয়ে ইতালি যায় অভি। গত দুই বছর যাবত ইতালির স্পোলেটোতে বসবাস করে আসছিলেন তিনি। সেখানেই একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তবে হঠাৎ ইতালির আশ্রয় কেন্দ্র থেকে নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পর গতকাল (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগে ভর্তি মরদেহটি উদ্ধার করে দেশটির পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেল উদ্ধার করা হয়েছে। সাইকেলটি অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে স্বজনরা জানায়, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। ইতালিতে এমন নৃশংস ও লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।নিহত ইতালি প্রবাসী অভির বাবা কুমুদ বালা জানান, ‘আমার একমাত্র ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই।’ এছাড়াও ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি, ‘আমার ছেলের মরদেহটি যেন বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার (২৭ এপ্রিল)  বিকেল Read more

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ Read more

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’
‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবে আর? ভাইয়া কতক্ষণ লাগবে আর? হাসপাতাল এত দূরে কেন? এত দূরে হাসপাতাল Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন