মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়। আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের উপস্থিতিতে ৩০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৩৬৩ বোতল ফেনসিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি চায়না দুয়ারী জালসহ আড়াইশো এমএল বিদেশী মদ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব আলামতের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও Read more

ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ
ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ

“ঐতিহ্য যেখানে জ্ঞানচর্চার উৎস” এই স্লোগান যেন মূর্ত হয়ে উঠেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার প্রাচীন চৌধুরী জমিদার বাড়িকে ঘিরে। এক Read more

ব্যস্ত সূচির মাঝেও ফিটনেসে মনোযোগী সাকিব
ব্যস্ত সূচির মাঝেও ফিটনেসে মনোযোগী সাকিব

জাতীয় দলে নেই, তবুও খেলার ব্যস্ততা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ—যেখানে সুযোগ Read more

এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!

একই ছাদের নিচে থাকেন জুবায়ের আর সামিনা। প্রতিবেশীরা জানে তারা স্বামী-স্ত্রী। একসঙ্গে সংসার করেন বহু বছর ধরে। কিন্তু জাতীয় পরিচয়পত্র Read more

সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস এম রবীন হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল

পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতার বিস্তার ও দর্শকসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আসরটি নতুন ফর‌ম্যাটে আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন