বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও, বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে আওয়ামীলীগের বিচার এবং নিষিদ্ধ হতে হবে বলে দাবি করেন তিনি।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।এসময় তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশের জনগন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’সারজিস আলম আরও বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা বিশ্বাসঘাতকতার সামিল। ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবেনা।’এছাড়াও নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে উল্লেখ করেন তিনি। সভায় এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর মো. জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে Read more

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু
কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনস্বাস্থ্য নিয়ে। জেলায় গত কয়েক দিনে অন্তত ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

লক্ষ্মীপুরে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
লক্ষ্মীপুরে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে চর রুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা Read more

টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন
টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন

টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেনটাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) জেলা পুলিশ Read more

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য
আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের অগ্রগতি বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল Read more

নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন