রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।আসামি রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আসামি রাকিবুল ইসলাম রুমে থাকা ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় আনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার Read more

আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা
আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা

আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতে বিচার চলাকালীন একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। আসামি পক্ষের লোকই তাকে গুলি করে। হামলাকারী Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৩ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

ইসরায়েলের হামলায় নিহতদের জানাজায় অংশ নিলেন কাতারের আমির
ইসরায়েলের হামলায় নিহতদের জানাজায় অংশ নিলেন কাতারের আমির

দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন