কক্সবাজারে এক শিক্ষিকাকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার বেদার মিয়া, একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বেপারী পাড়ার মো. বেলাল উদ্দিন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।ভুক্তভোগী নারী (২৫) কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককূল এলাকার বাসিন্দা। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাওহীদুল আনোয়ার জানান, গত ২০২২ সালের ১৯ আগস্ট সকালে ভুক্তভোগী ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে ৩ যুবক মিলে ইজিবাইকের গতিরোধ করে। পরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ওই নারীকে গণধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বেদারসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে ওই বছরের ২৩ আগস্ট কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। ২০২৩ সালের ৬ আগস্ট মামলার অভিযোগ গঠন করে আদালত। মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের Read more

আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র
আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে। দীর্ঘ  ছয় বছর পর আবারও Read more

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন