মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার বাগমামুদালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি জানান, মেসার্স লাজ ফার্মা লিমিটেডে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম এবং সদর থানা পুলিশের একটি টিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প Read more

তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি Read more

৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে
৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসিতে ‘ইনচার্জ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

টিকটক বিতর্কে জড়িত শিক্ষার্থীদের সাময়িক ভর্তি বাতিল, স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা
টিকটক বিতর্কে জড়িত শিক্ষার্থীদের সাময়িক ভর্তি বাতিল, স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা

সময়ের কণ্ঠস্বরে “আনোয়ারার শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ প্রশাসন Read more

ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কেবল সংসারের হাল ধরতেই বারবার ভেঙে পড়ছিলেন জাহেদা আক্তার। দেনার চাপে, স্বামীর অনুপস্থিতি ও একমাত্র সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় অবশেষে আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন