অনেকেই গোসল করে বের হওয়ার পর পরই ঘেমে যায়। কিংবা একটু হাঁটাচলা বা কাজ করলেও প্রচণ্ড ঘামেন। আর কোনো ভিড় ঠেলে লাইনে দাঁড়ালে তো কথাই নেই। পোশাকও ভিজে চুপচুপে হয়ে যায়।ত্বকের নিচের তাপই ঘাম আকারে বের হয়ে আসে। প্যাচপ্যাচে ঘামের সঙ্গে জীবাণুর যোগাযোগে দুর্গন্ধ তৈরি হয়। সহজেই ক্লান্তিবোধ আসে। আবার সাজগোজও নষ্ট হয়ে যায়।কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। অতিরিক্ত ঘাম থেকে বাঁচতে জেনে নিন সেসব সহজ কিছু উপায়।খাদ্যাভ্যাস: প্রথমেই আসা যাক খাদ্যাভ্যাসের কথায়। চিকিৎসকদের মতে, যারা পানি কিংবা তরল জাতীয় খাবার কম খান, তাদের ত্বকের নিচে বেশি পরিমাণ তাপ সঞ্চিত হয়। যার ফলে ঘামও বেশি হয়। তাই শরীরকে আর্দ্র রাখা ঘাম কম হওয়ার প্রথম শর্ত। সুতরাং চিকিৎসকের পরামর্শ মতো বেশি করে পানি খান। তরল খাবার খেলেও চলবে। তাতে ঘাম কম হবে।ফ্যাট জাতীয় খাবার: অতিরিক্ত ঘামের সমস্যা থেকে রেহাই পেতে ফ্যাট জাতীয় খাবার কম খান। কেক, চিপস ভুলেও খাবেন না। খাদ্য তালিকায় অবশ্যই যোগ করতে পারেন অলিভ অয়েল। অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ অলিভ অয়েল আপনার হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। বেশি তেল-মসলাযুক্ত খাবার খাবেন না। হালকা খাবার খেতে চেষ্টা করুন। অবশ্যই সবজি, ফল ও দই খেতে ভুলবেন না।অ্যাপেল সিডার ভিনেগার: অ্যাপেল সিডার ভিনেগার ঘাম কমাতে সাহায্য করে। তুলায় অ্যাপেল সিডার ভিনেগার লাগিয়ে শরীরের বিভিন্ন অংশে ঘষে নিতে পারেন। তাতে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে রেহাই পাবেন।অ্যালকোহল – ধূমপান ত্যাগ: অ্যালকোহল কিংবা ধূমপানের মতো বদভ্যাস ত্যাগ করুন। ধূমপানের ফলে শরীরে কেমিক্যাল অ্যাসিটাইক্লোলিন নির্গত হয়, যা ঘামকূপের মুখ খুলে দেয়। দেহের তাপ ও রক্তচাপ বেড়ে যায়। তার ফলে ঘামও হয় অনেক বেশি।মানসিক উদ্বেগকে নিয়ন্ত্রণ: মানসিক উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর তা করতে পারলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন নিয়ম মেনে যোগব্যায়াম করতে পারেন। ধ্যান অভ্যাসও করতে পারেন।ঘুম দরকার: অনেক নারীর সমস্যা মেকআপের পরেই ঘাম বেশি হয়। তারা অনেকে এই সমস্যা থেকে রেহাই পেতে বোটক্স করিয়ে নেন, যা বেশ ব্যয়বহুল। অতিরিক্ত ঘামের সমস্যা থেকে রেহাই পেতে পর্যাপ্ত ঘুমও অত্যন্ত প্রয়োজন। সারা দিনে কমপক্ষে ৮-৯ ঘণ্টা টানা ঘুম দরকার।আরামদায়ক পোশাক: অবশ্যই সুতির নরম পোশাক পরুন। ভুলেও অন্য কোনো ধরনের কাপড়ের পোশাক পরবেন না। তাতে ঘাম হওয়ার সমস্যা আরো বাড়বে। সঙ্গে দুর্গন্ধের সমস্যাও দেখা দিতে পারে।এ ছাড়া নিয়মিত ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই গোসল করে ডিওডোরেন্ট ব্যবহার করতে হবে। নইলে সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা Read more

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে Read more

টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। রয়েছে ইতালি, স্পেন ও ইংলিশ লিগের ম্যাচও। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

প্রত্যাবাসন আলোচনার মাঝেও ঢুকেছে লক্ষাধিক রোহিঙ্গা
প্রত্যাবাসন আলোচনার মাঝেও ঢুকেছে লক্ষাধিক রোহিঙ্গা

প্রত্যাবাসন নিয়ে চলমান আলোচনা এবং আন্তর্জাতিক সম্মেলনের মাঝেও বাংলাদেশে ঢুকেছে নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা। সীমান্তবর্তী এলাকায় তাদের আগমন স্থানীয় প্রশাসন Read more

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন