জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।অনেকে মনে করছেন, নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ পোস্ট দিয়েছেন।সারজিস লিখেছেন, ‘এই পা-চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশ দাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।”এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।’তিনি আরও লেখেন, ‘এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।’জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে Read more

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন
মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও চীন ‘সামরিক সহযোগিতাসহ’ বিভিন্ন উপায়ে সহায়তা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (১৪ মার্চ) এমএস নাউ-কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন