ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রীস্মকালীন স্কুল পর্যায়ের খেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুলের মধ্যে খেলা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকজন মাঠে ঢুকে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।   এ বিষয়ে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাজাহান খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতিকারীরা এ ঝামেলা সৃষ্টি করেছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনি। মাঠের রেফারি মোখলেছুর রহমান সুহেল জানান, খেলা চলাকালীন সময়ে  বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে আক্রমণ চালালে কয়েকজন শিক্ষক আহত হন।উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, বিষয়টা দুঃখজনক। মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যাবে বলে জানিয়েছেন।এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান , আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৭ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত এ খেলা চলমান থাকার কথা রয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত Read more

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর Read more

মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম
মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম

যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ Read more

বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে
বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে

একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর Read more

কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন