ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।পাটওয়ারী বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি, ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।বিএনপি প্রসঙ্গে বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেতো। এখন তারও নিচে নেমে যাবে। এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না। বরং তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালাইয়েন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে।কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না বলে জানান তিনি। এসময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি

বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স রহমান সেনেটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন
যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন

যশোরে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ ছেলে-মেয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবে। আগামী ১ সেপ্টেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন