এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্য সাত বল আর ৬ উইকেট হাতে রেখেই  ছুঁয়ে ফেলে সূর্যকুমারের দল। এই জয়ে একটি নতুন ইতিহাসও লিখে ফেলেছে ভারত।এই ম্যাচের মধ্য দিয়ে টানা ৬ বার পাকিস্তানকে হারাল ভারত। যা এই দুই দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন রেকর্ড। এর আগে কখনোই একে অপরের বিপক্ষে কোনো দল এতবার টানা জয় পায়নি।সর্বশেষ পাকিস্তান ভারতকে হারিয়েছিল ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে দুই দেশের মুখোমুখি হওয়া প্রতিটি ম্যাচেই জয়ী হয়েছে ভারত।এদিনের জয় আরও একটি দিক দিয়ে বিশেষ। এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। অথচ পাকিস্তান শুরুটা ভালোই করেছিল—প্রথম ১০ ওভারে ৯১ রান তুলেছিল তারা। কিন্তু মাঝের ওভারগুলোতে ছন্দ হারিয়ে ফেলায় স্কোর বড় করতে পারেনি সালমান আলীর দল।পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘদিন ধরেই ভারতের বিপক্ষে সুবিধা করতে পারছে না। গত সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে তারা। এমন ধারাবাহিক হারের ফলে ভারত-পাকিস্তান দ্বৈরথের আগের মতো উত্তেজনা এখন আর দেখা যাচ্ছে না। মাঠের খেলায় যখন প্রতিদ্বন্দ্বিতা কমে যায়, তখন বাইরের উত্তেজনা দিয়ে ম্যাচ জমে না।পাকিস্তানের বিপক্ষে গতকাল বড় ব্যবধানে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, আমার মনে হয় আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত।’সাংবাদিক আবার তাকে মনে করিয়ে দেন, দ্বৈরথ নয় জানতে চেয়েছেন পাকিস্তানের খেলার মান বেড়েছে কি না তা নিয়ে। এবার সূর্য বলেন, ‘স্ট্যান্ডার্ড আর রাইভালরি একই কথা…।’ এরপর কেন প্রশ্নটা বন্ধ করা উচিত সেই সংক্রান্ত ব্যাখ্যাও দেন, ‘আমার মতে যদি কোনো দল ১৫-২০ ম্যাচ খেলে, তার মধ্যে যদি ৭-৭ অথবা ৭-৮ স্কোরলাইন থাকে, তাহলে এটাকে দ্বৈরথ বলা যায়। কিন্তু ১৩-০, ১০-১…আমি জানি না আসল সংখ্যাটা কী। কিন্তু এটা এখন আর রাইভালরি নেই।’পাকিস্তান কাল ম্যাচে শুরুটা ভালোই করেছিল। ১০ ওভারে ৯১ রান তুলে ফেলেছিল। কিন্তু এরপর ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ১৭১ রানের বেশি করতে পারেনি তারা। জয়ের জন্য যথেষ্ট হয়নি এই রান। কোথায় ম্যাচের মোড় ঘুরে গেল?ভারতীয় অধিনায়কের উত্তর, ‘আমার মতে ম্যাচের মোড় ঘোরানো সময় ছিল প্রথম ইনিংসের মাঝবিরতিতে। শরীরী ভাষা বদলে গিয়েছিল তখন। সাধারণত দেখা যায়, খেলা পাওয়ার প্লের পর বদলে যায়। কিন্তু খেলাটা দশ ওভার পর বদলেছে, যখন আমাদের বোলাররা বুঝেছে ওই পরিস্থিতিতে কী দরকার।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানিয়েছেন। একইসঙ্গে Read more

রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার
রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, Read more

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী—এই দুটি ইউনিয়নের মাঝখানে সাপমারা খালের ওপর একটি জীর্ণ বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন