‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ হঠাৎ বরিশালে এমন শ্লোগানসহ অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার ইউনূসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান নিয়ে নগরীতে একটি মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক একটি ঝটিকা মিছিল বের হতে দেখা যায়। এসময় তাদেরকে সাধারণ জনতা ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে তুলে দেন।প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূসের বিরুদ্ধে নানান স্লোগান দেন।এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা।আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডের বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো: জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো: শাহীন শেখ।বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না Read more

টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় Read more

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল Read more

চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন