যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সঙ্গে একইদিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল জানান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তর থেকে পাওলো র‍্যাঞ্জেল সংবাদিকাদের বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হল পর্তুগিজ পররাষ্ট্র নীতির মৌলিক, অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। তিনি বলেন, ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করে পর্তুগাল। গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া গাজায় চলমান মানবিক বিপর্যয় মুছে দিবে না। গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংস এবং সেখানে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানান তিনি। এর আগে একইদিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫ Read more

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক
১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক
জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে Read more

মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা
মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) একটি নতুন ডিজাইনের মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স (এলএমএম) কার্ড চালু করেছে, যা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে Read more

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন