নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে হঠাৎ বজ্রপাতে সিরাজুলের মৃত্যু হয়।এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার পাঁচআনী গ্রামের খোলা মাঠে কাজ করার সময় সিরাজুল ইসলামের উপর হঠাৎ বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।সিরাজুল পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। সিরাজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন