জীবনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। এই মানুষগুলো শুভাকাঙ্ক্ষী, মঙ্গল প্রত্যাশী। তাদের ছোট ছোট সহযোগিতায় জীবন সুন্দর হয়, আনন্দের হয়। সেই কৃতজ্ঞতা কখনো প্রকাশ করা হয়, আবার কখনো ইচ্ছে থাকলে প্রকাশ করা হয়ে ওঠে না। আমরা প্রায়ই বলি, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। সত্যিই কৃতজ্ঞতা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। কিন্তু, কারো প্রতি কৃতজ্ঞতা ফুটে ওঠে আচার-আচরণ বা দৃষ্টিভঙ্গিতে। আবার খুব ছোট একটি শব্দও হতে পারে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কিন্তু আজ চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। কারণ, আজ কৃতজ্ঞতা দিবস।সামান্য কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে একটি ছোট বিষয়কেও অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। কারণ, মানুষ প্রশংসা পছন্দ করে। কারো কাজের বিনিময়ে একটু প্রশংসা করাও এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। এটি এমন একটি গুণ যা একজন ব্যক্তির আত্মসম্মান ও আত্মমর্যাদা বাড়ায়। আবার পেশাদার ও সামাজিক দক্ষতাও বাড়ে।১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিশ্বের বিস্ময়কর জিনিসগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশের জন্য বছরে একটি নির্দিষ্ট দিন রাখার। ওই সমাবেশে অংশ নেওয়া অনেকে নিজ দেশে ফিরে ১৯৬৬ সালের ২১ সেপ্টেম্বর কৃতজ্ঞতা দিবস পালন করেছিলেন। তারপর থেকে, বিশ্বজুড়ে কৃতজ্ঞতা দিবস উদযাপনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে।তবে, কৃতজ্ঞতা শুধু মানুষের কাছে প্রকাশ করতে হবে তা কিন্তু নয়, বরং আমাদের যা আছে তাই নিয়েও কৃতজ্ঞ থাকা উচিত। যা নেই তার জন্য আফসোস করা ঠিক নয়।গবেষণা বলছে, কৃতজ্ঞ মানুষের রোগ প্রতিরোধক্ষমতা বেশি। অন্য ব্যক্তিদের তুলনায় তাঁদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। তাঁরা খুব শক্ত মনোবলের অধিকারী হয়ে থাকেন। এটি মানবচরিত্রের নেতিবাচক বৈশিষ্ট্য হ্রাস করে ইতিবাচক অনুভূতিগুলোর কর্মক্ষমতা বাড়ায়। অন্য ব্যক্তিদের তুলনায় তাঁরা অনেক বেশি সুখী জীবন যাপন করেন। কৃতজ্ঞ মানুষ আচরণগতভাবে অনেক স্থির, ধৈর্যশীল ও আন্তরিক হয়ে থাকেন। তাঁদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ প্রবল। তাঁরা অল্পে তুষ্ট থাকেন। ফলে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ নিয়ে তাঁরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হন না। স্বাভাবিকভাবেই আফসোস বা হতাশার মতো বিষয়গুলো তাঁদের খুব একটা ছুঁতে পারে না।সুন্দর এই দিবস পালন করতে পারেন। মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, পরিচিতজন—জীবনে চলার পথে নিয়মিত অবদান রেখে যাচ্ছেন যাঁরা, তাঁদের প্রতি নিঃশর্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। কৃতজ্ঞ থাকুন সব পেশার মানুষের প্রতি, যাঁদের কাছ থেকে নিত্যদিন বিভিন্ন সেবা ও সহায়তা গ্রহণ করছেন। আর কৃতজ্ঞতা জ্ঞাপন হোক মুখ ফুটে, নীরবে নয়। আমেরিকান লেখক উইলিয়াম আর্থার ওয়ার্ডের কথাটি মাথায় রাখবেন—‘কৃতজ্ঞতা বোধ করা এবং তা প্রকাশ না করা হচ্ছে কারও জন্য একটি উপহার মুড়িয়েও তাঁকে না দেওয়ার মতো।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর Read more

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘প্রোজেক্ট হেল মেরি’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও ছিলেন। শুক্রবার (৩ এপ্রিল) Read more

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ Read more

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই অভ্যুত্থানে শেখেরখীল রাস্তারমাথা এলাকায় ছাত্রদের ওপর হামলায় দায়ের Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন