কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ১৪৯০ জন। এর মধ্যে ১৩৭১ জন ভোটার ভোট প্রয়োগ করেন। বিকাল ৪টার পর ভোট গণনা শুরু হয়।ভোট গণনা শেষে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন, সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং পরিচালক পদে ২৩ জন। এর মধ্যে সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি ও ৯ জন পরিচালক নির্বাচিত হন।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ছরওয়ার আলম সিকদার, তার প্রাপ্ত ভোট ১১১৯; সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন, তার প্রাপ্ত ভোট ৫০৯; এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ, তার প্রাপ্ত ভোট ৫২০। এছাড়া পরিচালক পদে মোট ৯ জন নির্বাচিত হয়েছেন, তারা হলেন: হাজ্বী জাফর আলম – তার প্রাপ্ত ভোট ৮০১, সাদ্দাম হোসেন – তার প্রাপ্ত ভোট ৭৮৭, জিয়া উদ্দিন – তার প্রাপ্ত ভোট ৬২২, শওকত ওসমান – তার প্রাপ্ত ভোট ৫৪১, মোহাম্মদ নূরুল কাইছার – তার প্রাপ্ত ভোট ৫৪১, শাহাব উদ্দিন শাকিল – তার প্রাপ্ত ভোট ৫২১, আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ – তার প্রাপ্ত ভোট ৪৭১, মোহাম্মদ কুতুব উদ্দিন সুমন – তার প্রাপ্ত ভোট ৪৬৬, এবং মোহাম্মদ বেলাল উদ্দিন – তার প্রাপ্ত ভোট ৪৫২।ভোটাররা বলেন, এবার নির্বাচনটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।তিনি আরো বলেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রূপায়ণ দেব উক্ত নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার নির্বাচন পরিচালনার সময় কেউ কোন গন্ডগোল বা ঝামেলা করতে না পারে, সে জন্য পুলিশের বিশেষ টিম নিয়ে কাজ করেছেন।বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চকরিয়া উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামসহ উপজেলা এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস
রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

রেললাইন ভাঙার কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে রাজশাহীর আড়ানী স্টেশন ত্যাগ করেছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর Read more

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর
চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট, প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত Read more

নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত
যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন